এনআরবি বিশ্ব

ইতালিতে জাহাজডুবি: আরও ১৪ মৃতদেহ উদ্ধার

post-img

ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজডুবির ঘটনায় আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

সোমবারের ওই জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৪ জন হতাহত হয়েছিল ও অনেকে নিখোঁজ ছিলো। নিখোঁজদের মধ্যে ১৪ জনের মৃতদেহ শুক্রবার উদ্ধার হয়। চ্যারিটি সংস্থাগুলো জানিয়েছে, জাহাজটি সম্ভবত তুরস্ক থেকে ছেড়ে এসেছিল, কিন্তু ক্যালাব্রিয়ার থেকে প্রায় ২শ কিলোমিটার দূরে থাকার সময় আগুন ধরে যাওয়ার পর সেটি উল্টে যায়। জাহাজডুবির পর ইতালির কোস্টগার্ড জানিয়েছিল, তারা ঘটনাস্থল থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করে এবং একজন নারীর মৃতদেহ খুঁজে পায়। জীবিত সবাইকে ও নারীর লাশটি তীরে নিয়ে আসা হয়েছে। কিন্তু ৬০ জনেরও বেশি তখনো নিখোঁজ বলে জানিয়েছিল। এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ইরান, ইরাক ও সিরিয়ার নাগরিক থাকার তথ্য দিয়েছিল জাতিসংঘের সংস্থাগুলো।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.