এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্র-কানাডা প্রবাসীদের টেবিল টেনিসের আসর বসছে মিশিগানে

post-img

যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকান প্রবাসী বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট। আয়োজকরা বলেছেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী ১২টি টেনিস ক্লাব অংশ নেবে। ক্লাবের বেশির ভাগ খেলোয়াড়ই বাংলাদেশে থাকতে জাতীয় দলে এবং বিভিন্ন ইউনিভার্সিটি টেনিস ক্লাবে খেলেছেন।

আগামী ১১ জুন মিশিগান স্টেটের নোভাই শহরে স্পার্ক এরিনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় সময় রোববার (২৩ মে) বিকেলে মিশিগান রাজ্যের হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিশিগান রাজ্যে থেকে চারটি, শিকাগো থেকে দুটি, নিউইয়র্ক থেকে একটি এবং কানাডার টরন্টো থেকে পাঁচটি টেনিস ক্লাবসহ মোট ১২টি ক্লাব টুর্নামেন্টে অংশ নেবে। চারটি একক এবং একটি দ্বৈত ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ক্লাবে সর্বনিম্ন তিন জন এবং সর্বোচ্চ চার জন খেলোয়াড় থাকবেন।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে রিয়েল এস্টেট এজেন্ট জেএস গ্রুপের জাহেদ জিয়া ও তার সহধর্মিণী সালমা রহমান মুমু। সহযোগিতায় থাকছেন রয়েল বেঙ্গল ইন্ডিয়ান কুজিন রেস্টুরেন্টের কর্ণধার ক্রীড়া ব্যক্তিত্ব হাসান খান


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.