বিশেষ প্রতিবেদন

পিপলএনটেক এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

post-img

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক বাংলাদেশ অফিসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) ২১ শে রমজান বৈকাল ৫ ঘটিকায় পিপলএনটেকের নিজস্ব অফিস রুমে প্রতিষ্ঠানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিয়নের সভাপতিত্বে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পিপলএনটেক এর সাবেক ডিএমডি লায়ন ইউসুফ খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত আইগ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর, পিপলএনটেক, এনআরবি কানেক্ট টিভির প্রতিষ্ঠাতা ও সিইও আবু বকর হানিপ সহ যুক্তরাষ্ট্রে নিযুক্ত কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশে নিযুক্ত সকল কর্মকর্তা কর্মচারীর জন্য মোনাজাত করা হয়।


উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পিপলএনটেক'র উপদেষ্টা জনাব আবুল হোসেন মিয়া। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব লিয়াকত হোসেন খান সহ পিপলএনটেকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.