বিশেষ প্রতিবেদন

সরকারের উন্নয়নে মাদারীপুরের গ্রাম এখন শহর !

post-img

শেখ হাসিনা সরকারের গত দেড় দশকে, মাদারীপুরের প্রায় প্রতিটি গ্রাম যেন শহরে রূপ নিয়েছে। পদ্মা সেতু চালুর পর থেকে এই জেলার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সব ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। এছাড়া, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি জেলা ও উপজেলার আনাচেকানাচে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ব্যতিক্রম হয় নি পদ্মা পারের জেলা মাদারীপুর। স্বপ্নের পদ্মা সেতুর কারণে মাদারীপুর,বিশেষ করে শিবচর উপজেলার আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটতে শুরু করে। বেশ কিছু বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে শিবচরে।

জেলা সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। সদর উপজেলায় নার্সিং ইনস্টিটিউট এবং সদর ও শিবচর উপজেলায় শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি নির্মাণ হয়েছে। এছাড়া, সদর উপজেলায় বক্ষব্যাধি হাসপাতালের নতুন ভবন,রাজৈরে কবিরাজপুর মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল,শিবচরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নার্সিং ইনস্টিটিউট ও কলেজের নির্মাণকাজ চলমান।

দেশের মানুষের সার্বিক উন্নয়নে, আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে, আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার বিকল্প পথ নেই বলে মনে করেন সাধারন মানুষ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.