তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রির চতুর্থ দিন আজ।এ পরযন্ত ২৭১ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানান, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার ।
বুধবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় ১৯ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু হয়। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেছেন। এসময় তৃণমুল বিএনপিকে শক্তিশালি করার প্রত্যয় জানান দলের মহাসচিব।
