সংবাদ

বরগুনায় বরযাত্রী নিয়ে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ১০

post-img

বরগুনার আমতলী উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

এ দুর্ঘটনায় প্রথমে ৭ জনের পরে আরও ৩ জনের মরদেহ উদ্ধার হয়। শনিবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা আর বের হতে পারেনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.