বাংলাদেশ

বিএনপি ভুয়া, বিএনপির আন্দোলন ভুয়া: কাদের

post-img

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার ওপর শিশির বিন্দু নয় যে একটু টোকা লাগলেই পড়ে যাবে।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানান কর্মসূচি দিয়েছে দলটি। এরমধ্যে যানজট এড়াতে ছুটির দিন শুক্রবার শোভাযাত্রাটি করছে তারা। শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা নানান সাজে মিছিল নিয়ে আসতে শুরু করে। দুপুর নাগাদ রমনা ও আশপাশের এলাকা চলে যায় আওয়ামী লীগের দখলে। বিকেল ৩টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন, পরিষ্কার ভাবে বলতে চাই, আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। একটু ধাক্কা লাগলে সরে যাবে আওয়ামী লীগ, এমন নয়। আওয়ামী লীগ কচুপাতার উপর শিশির বিন্দু নয় যে, একটু টোকা লাগলেই পড়ে যাবে। বরং বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপিই ভুয়া। ভুয়া দলটির সঙ্গে জনগণ নেই। আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেই আন্দোলন, আন্দোলন নয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.