যৌতুক ও মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, সমাজের জন্য যৌতুক একটি অভিশাপ। তাই যৌতুককে না বলে সরকারীভাবে ম্যারেজ ফান্ড গঠন করে বিয়ের জন্য ঋণ দেয়া প্রয়োজন। মাহে রমজান উপলক্ষে আবুধাবিতে ইউরস হোম রিয়েল এষ্টেট ম্যানেজমেন্ট এর আয়োজনে ইফতার মাহফিলে এ আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর। মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল ক্বাদেরী এবং সাইদুল ইসলাম জাবেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই'র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি ইউএই এর সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খালেদ, যুগ্ন সম্পাদক রুহুল আমীন চৌধুরী, কমিউনিটি নেতা ইমন হোসেন ইমন, কমিউনিটি নেতা, ব্যবসায়ী মাওলানা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোহাম্মদ ওসমান, ব্যবসায়ী আবুল কাশেম, মোহাম্মদ আলী, দিদারুল আলম , আমিনূল ইসলাম টিপু, জাফর ইসলাম, নুর মোহাম্মদ, ইমরাদ হোসেন ইমু, ব্যবসায়ী আবুল কাশেম, স ম হারুনুর রশীদ, প্রকৌশলী আশীষ বড়ুয়া ও জামশেদুল আলম সহ অনেকে।
