কাতারে মরুর বুকে প্রায় ১০ হাজার প্রবাসীকে চট্টগ্রামের মেজবান খাওয়ালেন কাতার প্রবাসী আল মুহান্নাদি গ্রুপের কর্ণধার সিআইপি এনামুল হক চৌধুরী।
দেশটির আল-মহান্নাদী গ্রুপের কর্ণধার সিআইপি এনামুল হক চৌধুরীর বাড়ীর আঙ্গিনায় দেশীয় পদ্ধতিতে চেয়ার-টেবিলে বসিয়ে মেজবানি আপ্যায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেপাল, ভারত,পাকিস্তান, মিশর, সুদানসহ প্রায় ২৫ টি দেশের নাগরিকরা। মেজবানের সবচেয়ে লক্ষণীয় ছিল নারী ও শিশু-কিশোরদের সরব উপস্থিতি। সপ্তাহের শেষ দিন হওয়ায় পরিবারগুলো হাজির হয়েছে স্ব-দলবলে। তাদের এ উপস্থিতিতে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ মেজবানের শেষে দিকে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।
