সংবাদ

কেন্দ্রে সকালে ব্যালট পেপার যাবে: সিইসি

post-img

প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেন্দ্রে কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানো হলে নির্বাচনের ফেয়ারনেস নিয়ে সংশয় কিছুটা কমবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বেশিরভাগ কেন্দ্রে সকালেই ব্যালট পেপার পাঠানো হবে। এতে স্বচ্ছতা বাড়বে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


সিইসি বলেন, আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যতদূর সম্ভব ভোটগ্রহণ শুরুর আগে সকালে ব্যালট পেপার পাঠানো হবে। এটা নিয়ে আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। তবে কিছু কিছু এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না। যেমন দুর্গম ও দূরবর্তী এলাকা, হাওর-বাওর এলাকা অথবা যেখানে জলপথে যেতে হয়। এছাড়া দ্বীপাঞ্চলেও সম্ভব হবে না। এজন্য পরিপত্র জারি করেছি। ব্যালট পেপার ভোটগ্রহণের পূর্বে সকালে যাবে। তবে রিমোট এলাকা বা যেখানে সকালে পাঠানো যাবে না, সেসব এলাকার রিটার্নিং কর্মকর্তারা আমাদের কাছে অনুমোদন গ্রহণ করবেন।


তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রস্তাব আমরা বিচার-বিবেচনা করে অনুমোদন দেব। যতদূর সম্ভব ব্যালট পেপারগুলো ভোটের দিন সকালে যাবে। তবে ব্যালট বাক্সগুলো দুই থেকে চারদিন আগেই যাবে। ব্যালট বাক্স স্বচ্ছ কি না তা দেখে নিতে হবে। এজন্য কেন্দ্রে পোলিং এজেন্ট থাকতেই হবে। পোলিং এজেন্টদের দেখে নিয়ে স্বাক্ষর করতে হবে। ব্যালট পেপার ফ্রেশ ছিল এবং সকালে ব্যালট গেছে এটা সবাইকে দেখে নিতে হবে। এতে করে ফেয়ারনেস নিয়ে সংশয় থাকলেও কিছুটা দূর হবে বলে আশা করি। যদি রিমোট এলাকা হয় দরকার হলে হেলিকপ্টপারে করে ব্যালট পেপার পাঠানো হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.