টেক মেন্টর

পিপলএনটেক থেকে দক্ষ জনবল নিবে কার্নিভাল

post-img

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি থেকে দক্ষ জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কার্নিভাল ইন্টারনেট।

বুধবার (১৮ অক্টোবর) পিপলএনটেকের বাংলাদেশ অফিসে কার্নিভাল ইন্টারনেট প্রতিষ্ঠান ও পিপলএনটেকের মধ্যে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষাজীবনে বিভিন্ন মেয়াদী কোর্সের জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্ভরযোগ্য স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান 'পিপলএনটেক'। প্রতিষ্ঠানটি থেকে কোর্স সম্পন্ন করা দক্ষ শিক্ষার্থীদের চাকরি প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন কার্নিভাল ইন্টারনেটের কর্মকর্তারা।

আলোচনা অনুষ্ঠানে পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা পৌছে দেওয়া প্রতিষ্ঠান কার্নিভালের সাথে আলোচনায় পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণের পরে চাকুরীর জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হলো।

এ সময় উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের প্রধান কাজী মাহমুদুল হক, ডেপুটি ম্যানেজার শেখ আহমেদ। 

এছাড়াও কার্নিভালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ বিভাগের প্রধান আদনান রিজভি হেড অফ বিজনেস রিযওয়ান বাকের মিল্কি।

দেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কার্নিভালের পূর্বের নাম ছিল ডোজ।

সেরা ইন্টারনেট সেবা প্রদানের পাশাপাশি সাবস্ক্রাইবারদের ডিজিটাল লাইফস্টাইলকে বহুমাত্রায় উপভোগ্য করে তুলতে লাইফস্টাইল সেবার একটি অনন্য সমাহার প্রদানের লক্ষ্যেই কার্নিভালের এই যাত্রা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.