সংবাদ

ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী

post-img

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রেনে ছিলো যাত্রীদের ভিড়। পরিবারের সাথে ছুটি কাটিয়ে নির্বিঘ্নে ফিরতে পেরে আনন্দিত তারা। এছাড়া সড়ক ও নৌপথের যাত্রীরাও ভোগান্তি বিহীন ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।

পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন। বুধবার ঈদের তৃতীয় দিন সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে কর্মজীবীদের ফিরতে দেখা যায় নগরীতে।

ছুটি শেষে স্বজনদের ছেড়ে আসতে কিছুটা কষ্ট হলেও কর্মের টানেই ফিরছেন তারা। আবার ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও ছিল নেহাতেই কম নয়।

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় সড়কপথে যাত্রীর চাপ এখনও তেমন একটা নেই। যানজট বিহীন নিরাপদে ফিরতে পারায় সবার চোখেমুখে স্বস্তি।

অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীরাও জানান তাদের স্বস্তির কথা।

এদিকে, ঈদের টানা পাঁচদিন ছুটি শেষে আজ থেকে অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.