ঈদের ছুটির পর সরকারি অফিস খুললেও প্রথম দিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই কম ছিল।
বুধবার রাজধানীর অফিসগুলো ঘুরে দেখা যায় কর্মস্থলে উপস্থিতির সংখ্যা খুবই কম। এখনো বিরাজ করছে ঈদের আমেজ। ছুটির পর প্রথম দিন কাজের চাপও সেভাবে নেই। সকাল ৯টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও অনেকেই সকাল ১০টার পর কর্মস্থলে যোগ দেন। অফিসে এসে পরষ্পর কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। যারা বুধ ও বৃহস্পতিবার বাড়তি ছুটি নিয়েছেন, তারা ফিরবেন রোববার। এদিকে, দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
