বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোসাইটি সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ণমিলনী সভায় সভাপতিত্ব করেন সোসাইটির নব নির্বাচিত সভাপতি আবু বক্কর। সভায় প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ঈমাম ও খতিব আবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের হেড অফ এসেট আসাদ মোহাম্মদ জামান, বৃট কলেজের চেয়ারম্যান মুছাদ্দিক আহমদ ও চাতক ইসলামীক সোসাইটির সভাপতি লোকমান আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সোসাইটির সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ বাবুল খান।
