তিন বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। ঘরের মাঠে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় পেয়েছে টাইগাররা।
ম্যাচে টস জিতে, আগে ব্যাটিংয়ে নেমে ২৩৫ রান করে শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা আভিস্কা ফার্নান্দোকে আউট করেন তাসকিন। সামারাবিক্রমাকে ১৪ রানে ফেরান মোস্তাফিজ আর অধিনায়ক কুশাল মেন্ডেসকে দাড়াতেই দেননি রিশাদ। বাংলাদেশের হয়ে তাসকিন ৩, মুস্তাফিজ ২ মেহেদী মিরাজ ২ ও রিশাদ হোসেন ১ উইকেট পান। পরে ২৩৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে টাইগাররা। ৪০ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ পৌছে যায় জয়ের বন্দরে। পরে আনুষ্ঠানিক আয়োজনে সিরিজ জয়ের ট্রফি হাতে পেয়ে উল্লাস করে টাইগাররা।
