ঈদুল আযহার দ্বিতীয় দিনেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে নগরবাসী। তবে বাড়তি ভাড়ার ভোগান্তির অভিযোগ তাদের।
মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায় এমন চিত্র। ঈদের আগে বিভিন্ন ব্যস্ততার কারণে যারা গ্রামে যেতে পারেননি তাদের অনেকেই আজ পা বাড়িয়েছেন বাড়ির পথে। তবে, বাস টার্মিনালে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ কাউন্টার মালিকরা।
