এনআরবি বিশ্ব

আবহার মরুতে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র

post-img

সৌদি আরবের সীমান্তবর্তী প্রদেশ আবহা। প্রদেশটির বুক জুড়ে গড়ে উঠেছে অনেক পর্যটনকেন্দ্র। তার মধ্যে অন্যতম ইশারা আল-ফান্। প্রতিনিয়ত সেখানে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকরা। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরাও কাজের ফাঁকে সুযোগ পেলেই ছুটে আসেন সেখানে।

জানা যায়, প্রাকৃতিক নৈস্বর্গের লীলাভূমি আর শহরের রানী নামে খ্যাত সৌদি আরবের আবহা প্রদেশ। বছরের তিন মাস ঠান্ডা থাকায়, গরম মৌসুমে ভ্রমন পিপাসুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মত।

আবহার অন্যতম পর্যটনকেন্দ্র ইশারা আল -ফান। প্রতিদিনই পর্যটকদের আনাগোনায় মুখোরিত থাকে পর্যটন কেন্দ্রটি। স্হানীয় নাগরিক, বিদেশি পর্যটক ও সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও ভিড় জমান সেখানে।

ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড, কফিশপ, রেষ্টুরেন্ট, রকমারি ফুল ও ফলের দোকান। অনেকে আবার নিজারা রান্নাবান্না করেও, একসাথে সময় কাটান সেখানে। স্হানীয় প্রসাশনের ব্যাপক নিরাপত্তার প্রসংসা করেন আগত পর্যটকরা।

বিদেশের মত নিজ দেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে বলে প্রত্যাশা দেশটিতে অবস্থানরত বিশিষ্টজনদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.