বাংলাদেশ

টানা দ্বিতীয়বার বেসিসের "সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার" সদস্য হলেন মাশরুল হোসাইন খান লিওন

post-img

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর টানা দ্বিতীয় বারের মতো "সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার" এর স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। 

মঙ্গলবার (১৭ জুলাই)  বেসিসের ওয়েবসাইটের মাধ্যমে একটি তালিকা প্রকাশ করা হয়।

বেসিসের সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার কমিটির আনিসুল হক ভুঞাকে চেয়ারম্যান করে ২২ সদস্যের একটি তালিকায় টানা দ্বিতীয় বারের মত মাশরুল হোসাইন খান লিওনকে সদস্য নির্বাচিত করা হয়।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য নির্বাচিত হোন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। 

টানা দ্বিতীয় বারের মত সদস্য নির্বাচিত হওয়ায় বেসিসের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে মাশরুল হোসাইন খান লিওন বলেন,  "১৯৯৮ সালে প্রতিষ্ঠিত  সংস্থা বেসিস দেশে গতিশীল সফটওয়্যার ও আইটি পরিষেবা শিল্পের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। প্রতিটি কাজের স্বচ্ছতা রেখে স্মার্ট বাংলাদেশের জন্য সামনে থেকে প্রযুক্তি নির্মাতাদের হয়ে লীড দেয়ার জন্য স্মার্ট বেসিস প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে 'সার্ভিস এন্ড ওয়েল ফেয়ারের সদস্য হয়ে স্মার্ট বেসিস নির্মাণ করার লক্ষ্যে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই"।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.