বাংলাদেশ

নতুন আইজিপি হচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

post-img

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হচ্ছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো এ খবর দিচ্ছে।

সূত্রের বরাতে বলা হয়েছে, শিগগিরই এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থালাভিষিক্ত হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ।

অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। র‌্যাবের প্রধান হওয়ার আগে তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া র‌্যাবের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি খুরশীদ হোসেন নাম প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.