৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সিন্ডিকেট আর লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন,লুটপাট,সম্পদ পাচার,আর দখলদারীত্বে রাতারাতি কোটিপতি হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে জনগণকে।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে বিএনপিকে নিশ্চিহ্ন করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে সরকার। দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে নানা কৌশলে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসিনরা।
