এনআরবি বিশ্ব

গ্রিসে ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

post-img

গ্রিসের এথেন্সে বসবাসরত বাংলাদেশি মা ও শিশু-কিশোরদের ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মাইগ্রেশন বাংলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুজ্জামান ভূইয়া। প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় বিভিন্ন প্রশিক্ষণ দেন লন্ডন থেকে আগত তানজিলা জামান। এসময় উপস্থিত ছিলেন গ্রিসের সিনিয়র সাংবাদিক জাকির হোসাইন চৌধুরী মুন্না, গ্রিক বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সৈকত ও আলম মাহমুদ এবং গ্রিক বাংলা প্রেসক্লাব সদস্য শাহ জামাল রুবেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী আমেনা জাহান রিনা, নীলা রহমান ,দিনা উম্মে হাবিবা ,নাসিমা সরকার ,মহুয়া মুক্তা ও মিলিসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.