ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজ থেকে সুটকেস ভর্তি দু‘টি মরদেহ উদ্ধারের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে ব্রিস্টলের টেম্পল মিডস স্টেশন থেকে ৩৪ বছর বয়সী ঐ ব্যক্তিকে আটক করে এ্যভন এন্ড সমারসেট আর্মড পুলিশ। আটক ব্যক্তিকে লন্ডনে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আর কাউকে খুঁজছেনা বলে জানিয়েছে মেট পুলিশ। গত বুধবার মধ্যরাতে ব্রিস্টলের ক্লিফটন সাসপেনশন ব্রিজে সুটকেস নিয়ে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। টের পেয়ে এক ব্যক্তি সুটকেস রেখে পালিয়ে যায়।
পুলিশ পশ্চিম লন্ডনের শেফার্ডবোশের একটি বাড়ি থেকে আরো দু‘টি মরদেহ উদ্ধার করে। বলা হচ্ছে উদ্ধারকৃত মরদেহের সাথে ব্রিস্টলের মরদেহের সংযোগ থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
