খেলা

মেসি-সুয়ারেস জুটিতে চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টারে মায়ামি

post-img

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ইন্টার মায়ামি। রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারায় মেসির দল। এতে করে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয়ে শেষ আটে পৌঁছে গেছে দলটি।

ফ্লোরিডার ফোর্ট লডারডেলে বুধবার রাতে নিজ মাঠে দারুণ শুরু করে ইন্টার মায়ামি। লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে গোলকিপারকে পরাস্ত করেন লুইস সুয়ারেস।

মিনিট বিশেক পর লিড দ্বিগুণ করে মায়ামি। দিয়েগো গোমেসের বাড়ানো বলে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ২-০ গোলে এগিয়ে যায় ঘরের দল।

দুই গোলের এগিয়ে যাবার পর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার। তবে বিরতির আগে আর গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে ম্যাচভাগ্য নিশ্চিত করে দেয় রবার্ট টেইলরের গোল। সুয়ারেসের পাস থেকে হেড করে বল জালে জড়ান তিনি।

দুই লেগ মিলিয়ে ম্যাচে ফিরতে অন্তত তিন গোল দরকার ছিল ন্যাশভিলের তেমনটা করতে পারেনি তারা।

শেষ মুহূর্তে স্যাম সারিজের গোলে পরাজয়ের ব্যবধান কমিয়েছে ন্যাশভিল। দ্বিতীয় লেগ ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইন্টার।

১৬ মার্চ আবারও লিগের লড়াইয়ে ফিরছেন মেসি-সুয়ারেসরা। ওইদিন ডিসি ইউনাইটেডের মাঠে নামছে ইন্টার মায়ামি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.