সংবাদ

চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী সাদি মহম্মদ

post-img

রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর তাজমহল রোডে নিজ বাসার একটি কক্ষ থেকে সাদি মহম্মদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। পুলিশের ধারণা, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই শিল্পী।

সাদি মহম্মদের ব্যক্তিগত সহকারি সোহেল মাহমুদ জানান, বুধবার সন্ধ্যায় বেগুনি ও মুড়ি দিয়ে ইফতারি শেষে নিজ রুমে যান শিল্পী। বেশ কিছুক্ষণ রেয়াজ করেন তানপুরা দিয়ে। এরপর অনেকসময় চুপচাপ থাকায় রুমে ঢুকতে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকিতে সাড়া মিলছিলো না। পরে দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যরা দেখেন ঝুলন্ত অবস্থায় শিল্পীর নিথর দেহ।

শহীদ সলিম উল্লাহর ছেলে রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ এবং নৃত্যশিল্পী শিবলী মহম্মদ বাংলাদেশে সংস্কৃতি অঙ্গনে খুবই চেনা মুখ। বিশ্বভারতী থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করা সাদি মহম্মদ একাধারে শিল্পী, শিক্ষক ও সুরকার ছিলেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.