সংবাদ

জমে উঠেছে জেলার পশু হাটগুলো

post-img

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেষ সময়ে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। বাজারে ভালো দাম পেয়ে খুশি খামারিরা। আর উপযুক্ত দামে পছন্দমতো পশু কিনতে পেরে খুশি ক্রেতারাও। পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মূখর শেষ সময়ের পশুর হাটগুলো।

জানা যায়, কোরবানিকে সামনে রেখে নরসিংদীর ৬টি উপজেলায় শুধুমাত্র অস্থায়ী পশুর হাট ৭৭টি। এছাড়া স্থায়ী বাজার রয়েছে ১০৩টি, যেখানে ঈদ ছাড়াও পশু কেনাবেচা হয়। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল নামছে। ঈদ যতই ঘনিয়ে আসছে বেচা-কেনাও তত বাড়ছে। ক্রেতারা গরুর দাম বেশি বললেও বিক্রেতারা বলছেন দাম এখনো লসের পাল্লায়ই আছে।

জাল নোট প্রতিরোধে প্রতিটি হাটে জাল নোট শনাক্ত করণের জন্য মেশিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন,নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম।

এদিকে, নওগাঁয় ঈদুল আজহা উপলক্ষ্যে জমে উঠেছে কোরবানি পশুর হাট। জেলার বৃহত্তর পশুর হাটগুলোর মধ্যে একটি বদলগাছী উপজেলার কোলাহাট। সব ধরনের গরুর আমদানী থাকলেও মাঝারি সাইজের গরুর বেচাকেনায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.