গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে জাতিসংঘ প্রস্তাবনা সমর্থিত পরিকল্পনা মেনে নিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস।
হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি মঙ্গলবার একথা জানিয়েছেন। একে ‘আশাব্যাঞ্জক লক্ষণ’ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তেল আবিবে ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিনকেন বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ শেষের পর গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা আগামী কয়েকদিন চলবে। গাজায় ৮ মাসের চলমান যুদ্ধ শেষ করতে ব্লিনকেন মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
