বাংলাদেশি ৩০ লাখ শ্রমিক সৌদি আরবে কাজ করে, তাদের জীবনমান উন্নয়নে দেশটির সরকার কাজ করবে এবং ভবিষ্যতে এই সুযোগ আরো বৃদ্ধি পাবে বলে তারা আশ্বাস দিয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার ঢাকার একটি অভিজাত হোটেলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের বিষয়ে তাগিদ দিয়েছে সৌদি সরকার। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি হয়েছিলো তারা রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, তাদের কাগজ রিনিউ করে দেয়া হবে।
