সংবাদ

নোয়াখালী সোসাইটি বাহরাইনের পরিচিতি সভা

post-img

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিজনেস ফোরামের হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাজহারুল ইসলাম বাবু ও মোহাম্মদ সাজ্জাদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজনেস ফোরাম বাহরাইনের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সম্রাট নজরুল ইসলাম, বাহরাইন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক সৈয়দ মামুন আহমেদ, আল মারুফ, নুর ইসলাম, হাবিবুর রহমান,মো. আমির হোসেন, মো. মাসুদ আলম, মো. আবু জাফর, আব্দুস সাত্তার, হাসান রিয়াদ ও আনোয়ার শাহজাহানসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.