চরমপন্থীদের নিয়ন্ত্রণে রাজনীতিকে মাঠের বল হিসেবে ব্যবহার না করতে সরকার ও বিরোধী দলকে সতর্ক করেছেন, ব্রিটেনের সাবেক তিন হোম সেক্রেটারী।
প্রীতি প্যাটেল, সাজিদ জাভিদ এবং এম্বার রুড লিখিতভাবে একটি বিবৃতিতে বলেছেন, চরমপন্থীদের নিয়ন্ত্রণে অত্যন্ত দক্ষতার সঙ্গে এগুতে হবে। আগামী নির্বাচনের আগে এ ইস্যুটিকে রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করা ঠিক হবে না। ইসলামিক এবং ডানপন্থী চরমপন্থীদের নিয়ন্ত্রণে, সরকার নতুন নামকরণের ঘোষণা দেয়ার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করলেন তারা। এদিকে কমিউনিটি সেক্রেটারী মাইকেল গোভ ঘোষণা দিয়েছেন, নাশকতাকারীদের চিহ্নিত করতে ‘চরমপন্থী’ নামকরণ করা হবে। যাতে করে ওইসব নাশকতাকারী ব্যক্তি বা সংগঠন কোন ধরণে আর্থিক সহায়তা না পায়।
কারণ ব্রিটিশ সরকার মনে করছে,গাজায় যুদ্ধ বিরতির জন্য লন্ডনে অনুষ্ঠিত র্যালিগুলোকে চরমপন্থী কোন দল নিয়ন্ত্রণ করছে। তারই প্রেক্ষিতে সরকার কঠোর এই বার্তা দিয়েছে। কিন্তু সাবেক হোম সেক্রেটারীরা মনে করছেন, সরকারের এই ঘোষণা সঠিক নয়।
