গ্রীসে সিলেট জেলা পঞ্চ থানা সমাজ কল্যাণ পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী এথেন্সের একটি বাংলাদেশী রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোরআন তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক আলমির হুসাইন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রাসেদ আহম্মেদ। সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান রাজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন। এসময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন, সহ-সভাপতি মিয়া মো: খালেদ।
