কোটার বিষয়টি আদালতে নিষ্পত্তি হওয়ার পর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করার চেয়ে আদালতে যাওয়াই যৌক্তিক। এসময় কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলেও মন্তব্য করেন জনপ্রশাসনমন্ত্রী। এছাড়া সরকারি কর্ম কমিশন-পিএসসি’র সাবেক গাড়িচালক আবেদ আলীর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফরহাদ হোসেন।
