সংবাদ

চন্দনাইশ উপজেলার চেয়ারম্যানকে গ্রেপ্তারের নির্দেশ

post-img

পদ্মা ব্যাংকের ঋণখেলাপির মামলায় হাইকোর্টের সঙ্গে পে-অর্ডার প্রতারণা ও ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, পদ্মা ব্যাংকের ঋণখেলাপির মামলায় হাইকোর্টের সঙ্গে পে-অর্ডার প্রতারণা ও ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেন আদালত।

গত ৩০ এপ্রিল পদ্মা ব্যাংকের ৮৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে আদালত ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.