সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারে, বলে আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিয়ত এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে দুই দেশের গোয়েন্দাদের মধ্যে তথ্য আদান-প্রদান চলছে। এছাড়া ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, এমপি আনার হত্যার মূল আসামী শাহিনকে ধরে এনে ভারতে বিচারের মুখোমুখি করা হতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
