এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে প্রবাসী সংগঠনের পরিচিতি সভা

post-img

যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন মূলক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে-এর ২০২৩-২৫ সালের কার্য্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এ সভায় নতুন প্রজন্মের গতিশীল উন্নয়ন পরিকল্পনা নিয়ে সামাজিক কল্যানে কাজ করার আহবান জানান কমিটির নব-নির্বাচিত সদস্যরা। সমিতির সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহসানুল হক সুবিনের পরিচালনায় এ আয়োজন করা হয়। সভায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সমিতির কোষাধক্ষ্য সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সভায় সূচনা বক্তব্য রাখেন, সরোয়ার আহমদ ভিপি, সাবেক সেক্রেটারী আনোয়ার হোসেন, কবি ইকবাল হোসেন বুলবুল, আব্দুর রহিম শামীম, জেবুল ইসলাম, নূর লোদী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, হাবিবুর রহমান তাফাদার, মাহমুদুল হাসান, উপদেষ্টা মনোজ্জির আলী সেট, বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.