অনুষ্ঠান

৩ সেকেন্ড রিভিউয়ে সপ্তাহে ১৬০ কোটি আয়ের অভিনব পদ্ধতি!

post-img

মাত্র ৩ সেকেন্ডে বিভিন্ন পণ্যের রিভিউ শেয়ার করে এক সপ্তাহে ১৬০ কোটি টাকা আয় করেন চীনের ঝেং জিয়াং জিয়াং নামক একজন নারী। এই চীনা নারী সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী অনলাইন পণ্য প্রচার করে একরকম বিপ্লবই ঘটিয়ে ফেলেছেন।

এনডিটিভি জানিয়েছে, বিভিন্ন সামাজিক প্লাটফর্মের এক একটিতে ঝেং জিয়াং জিয়াংয়ের ৫০ লাখেরও বেশি অনুসারী আছে। বেশিরভাগ সোশ্যাল মিডিয়ারই প্রভাবশালীরা সাধারণত বিশদভাবে বর্ণনা করে বিভিন্ন পণ্যের রিভিউ দিয়ে থাকলেও ঝেং তা না করে কেবলমাত্র তিন সেকেন্ডের জন্য একটি পণ্য দেখান।

এমনকি লাইভে থেকেও মাত্র ৩ সেকেন্ডের মধ্যে পণ্যের রিভিউ দেন তিনি। লাইভ চলাকালীন ঝেংয়ের সহকারী একটি কমলা রঙের বাক্স থেকে বিভিন্ন আইটেম একের পর এক তার হাতে তুলে দেন। মিলি সেকেন্ডের মধ্যে তিনি প্রতিটি পণ্য নিয়ে সংক্ষিপ্তভাবে এটি ক্যামেরায় প্রদর্শন করেন, এর দাম উল্লেখ করেন এবং অবিলম্বে লাইভ বন্ধ করে দেন।

তার অভিনব কৌশলটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। কারণ তিনি যেসব পণ্য প্রচার করেন সেগুলোর বিক্রির হার হুড়হুড় করে বেড়ে যায়। এত অল্প সময়ে দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য ঝেংয়ের এই অভিনব পদ্ধতি বেশ প্রশংসিত হচ্ছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.