বাংলাদেশ

রোড মার্চ শেষে বিএনপির ৫ কর্মসূচি ঘোষণা

post-img

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও বিরোধীদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ শেষে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিবের ঘোষিত এই কর্মসূচির মধ্যে থাকছে- আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশে। ৯ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে সমাবেশে ও মিছিল। ১২ অক্টোবর সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন।

১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা-মহানগরে অনশন। ১৬ অক্টোবর সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় যুব সমাবেশ। ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.