আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ পালন করা হবে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, প্রচুর উৎপাদন থাকলেও মধ্যস্বত্বভোগীদের কারণে ইলিশ অধিক দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে সামাজিক ক্যাম্পেইন ও গণমাধ্যমের প্রচার-প্রচারণা প্রয়োজন বলে জানান তিনি। মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত কোরে,তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথাও বলেন মন্ত্রী। এছাড়া জাটকা রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি মাছ ধরা নিষিদ্ধ সময়ে,জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
