অনুষ্ঠান

মিলানে বাংলাদেশী নারীদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠিত

post-img

বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ আসলেও প্রবাসে যেনো শেষ হচ্ছে না, বৈশাখের আমেজ। তাইতো ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশী নারীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ষবরণ -১৪৩১ বঙ্গাব্দ।

মিলানোস্থ একটি হলে দিনব্যাপী এ আয়োজনে ছিল- মধ্যাহ্নভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, সুচিত্রা বর্ধন, উমা কর্মকার, দেবশ্রী দেব ও এবং স্বর্ণা দে’সহ অনেকে। এছাড়াও, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিলান কমুনে ৫ এর কাউন্সিলর বিভাস চন্দ্র কর। এসময় নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি ছড়িয়ে দিতে এ আয়োজন বলে জানান উদ্যোক্তারা। এদিকে, এমন উৎসবে অংশ নিতে পেরে খুশি প্রবাসীরাও। প্রবাসের মাটিতে বাংলাদেশীদের এমন মিলন মেলার মাধ্যমে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ যেমন বাড়বে,তেমনি ইতালিয় কমিউনিটিতেও পরিচিতি পাবে বাংলার সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.