চলতি মে মাসের প্রথম ৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে, ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক হাজার ৬১৮ কোটি ৩২ লাখ টাকা।
সেই হিসেবে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে, ৫৩৯ কোটি ৪৪ লাখ টাকা। গত এপ্রিল মাসে প্রতিদিন গড়ে এসেছে ৭৪৯ কোটি ১২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, মে মাসের প্রথম তিন দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, ১২ কোটি ২০ হাজার মার্কিন ডলার এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ, এক হাজার ৩২০ কোটি ২২ লাখ টাকা। এ ছাড়া, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে, দুই কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার,বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে, ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
