এনআরবি বিশ্ব

ফ্রান্সে বাণিজ্য মেলা ও ঈদবাজার

post-img

সলিডারিতে আঁজি ফ্রান্স-সাফ-এর উদ্যোগে ফ্রান্সে তৃতীয়বারের মতো ‘বাণিজ্য মেলা ও ঈদবাজার’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ আয়োজন করা হয়। এসময় দেশটির প্রবাসী বাংলাদেশিদের উৎসবমুখর পরিবেশে রিপাবলিক চত্বর হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।

বাংলাদেশি পণ্যের পাশাপাশি বিভিন্ন দেশের নানান পণ্যের ৬০টি স্টল নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা মেলায় অংশ নেন। মেলায় পোশাকের পাশাপাশি ছিল গয়না, প্রসাধনী, খাবার ও রকমারি পণ্য। এছাড়াও বিদেশি একাধিক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। সকালে মেলার উদ্বোধন করেন সাফ প্রেসিডেন্ট প্রফেসর নয়ন এনকে। মেলায় শিশুদের খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা ও আবহমান বাঙালি সংস্কৃতির লাঠিখেলা অনুষ্ঠিত হয়। বিকেলে মেলা পরিদর্শন করেন ফ্রান্স পার্লামেন্টের এমপি ড্যানিয়েল ওবোনো, প্যারিস-১৮-র কাউন্সিলর আনজুমাব সিসিকো ও ফরাসি চলচ্চিত্র নির্মাতা পরিচালক আন্তনি এমারাল। পরে ড্যানিয়ে ওবনো বাঙালি শাড়ি পরে মেলা প্রঙ্গণ ঘুরে দেখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.