পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংকের আয়োজনে রোড শো অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রায় পাঁচশ প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরা হয়।
এসব তথ্য তুলে ধরেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। সিটি ওক মানদো রেস্তোরায় আয়োজিত রোড শোতে প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন,পর্তুগালস্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুলার লায়লা মুনতাজেরী দীনাসহ পর্তুগালের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী,সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্টজনেরা।
