আন্তর্জাতিক

ভুয়া বিয়ে: ইউরোপে ১৫ সদস্য আটক

post-img

ভুয়া বিয়ের মাধ্যমে ইউরোপে মানবপাচারের দায়ে চক্রের ১৫ সদস্যকে আটক করেছে ইউরোপীয় ইউনিয়ন পুলিশ। চক্রটি পর্তুগিজ ও লাটভিয়ার মেয়েদের সঙ্গে ভারতীয় ও পাকিস্তানি ছেলেদের পাতানো বিয়ের ব্যবস্থা করতো। ইনফো-মাইগ্রেন্টসের প্রতিবেদনে বলা হয়,গত ২৯ জানুয়ারি ‘অপারেশন টাস্ক ফোর্স লিমাসল’ নামে যৌথ স্টিং অপারেশন পরিচালনা করে সাইপ্রাস, পর্তুগাল ও লাটভিয়ার পুলিশ।

পুলিশ জানিয়েছে, চক্রের সন্দেহভাজন দুই হোতাকে লাটভিয়া ও পর্তুগাল থেকে এবং ১৩ সদস্যকে সাইপ্রাস থেকে আটক করা হয়। চক্রটি পাতানো বিয়ের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অবৈধ অভিবাসনের সুযোগ করে দিতো। সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া ও লারনাকা শহরের টাউন হলে এ বিয়ের আয়োজন করা হতো।

ভারত-পাকিস্তানের অভিবাসন প্রত্যাশী ছেলেদের সাথে পর্তুগিজ-লাটভিয়ার মেয়েদের এমন ১৩৩টি বিয়ের তথ্য তদন্তে উঠে এসেছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.