অর্থনীতির সব সূচক বাড়ছে,ফলে অনিশ্চয়তা বা হতাশার কিছু নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে,জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে একথা বলেন অর্থমন্ত্রী। মন্ত্রী আরো বলেন, বর্তমানে যেখানে উন্নয়নের সূচকগুলো বাড়ছে,সেখানে মূল্যস্ফীতি মূল উদ্বেগ হতে পারে না। এসময় দেশের অর্থনীতি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সরকারের উন্নয়নের সঠিক চিত্র দেশের মানুষের কাছে তুলে ধরতে, জেলা প্রশাসকদের নির্দেশনা দেন আবুল হাসান মাহমুদ আলী।
