সংবাদ

রমজানে মাংস-ডিম বিক্রি করা হবে

post-img

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে করে কম দামে মাংস ও ডিম বিক্রি করা হবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের একথা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, ১০ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত,রাজধানীর ৩০টি জায়গায় তা পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সামর্থ্য অনুযারে আরও বেশি জায়গায় প্রসারিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি ঢাকার বাইরে ন্যায্যমূল্যে বিক্রি করার তাগিদ দেন মন্ত্রী। এছাড়া মানুষকে কষ্ট দিয়ে,অধিক মুনাফা লাভের চেষ্টা না করতে, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

রমজান উপলক্ষে গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা ও সলিড ব্রয়লার ২৮০ টাকায় বিক্রি করা হবে। এছাড়া ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়। এটাই হলো আমাদের একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আগামী ১০ মার্চ সেটা উদ্বোধন করা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.