এনআরবি বিশ্ব

কাজাখস্তানে এসসিও আঞ্চলিক সম্মেলনে পুতিন-পিং

post-img

পশ্চিমাবিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে দুই দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও আঞ্চলিক সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ৯ সদস্যের এসসিও নামের এ সংস্থার স্থায়ী সদস্যদেশগুলোর মধ্যে রয়েছে,কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও গত বছরে যুক্ত হওয়া ইরান। এ বছর এতে সদস্য হিসেবে যুক্ত হতে পারে বেলারুশও। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এবারের সম্মেলনে এসসিও সদস্যদেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার ও এসসিওর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন। এর বাইরেও দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.