ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় ধরণের পতন হতে যাচ্ছে কনজারভেটিভ পার্টির। তাদের উল্লেখযোগ্য আসন জয় করে নিয়েছে লেবার পার্টি।
গত এক দশকে পিছিয়ে পড়া লিবারেল ডেমোক্রেটও উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে। ঝিমিয়ে পড়া গ্রীন পার্টিও উঠে দাঁড়িয়েছে। বিপুল সংখ্যক কাউন্সিলে জয়সুচক ফলাফল দেখে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, গত চৌদ্দ বছরে টরি সরকারের ব্যর্থতার জবাব দিলো জনগণ। টরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রার্থীরা হেরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েক দশকে কনজারভেটিভ পার্টির এমন ভরাডুবি দেখা যায়নি। স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে কি হতে পারে তারই ইঙ্গিত দিলো।
