এনআরবি বিশ্ব

প্রবাসীদের সম্মান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা

post-img

বৈধপথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এ পুরষ্কার প্রদানে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তবে বাংলাদেশের বিমানবন্দরসহ নানান খাতে হয়রানীর শিকার হওয়া এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই রেমিট্যান্স যোদ্ধারা।

তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর দেয়া হয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্মারক সিআইপি অ্যাওয়ার্ড। দেশে প্রথম বারের মতো এ বছর পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবসও। প্রবাসীদের জন্য এমন স্বীকৃতি পেয়ে খুশি কুয়েতে বসবাসরত বাংলাদেশীরা।

তবে দেশের বিমানবন্দর সহ নানান খাতের হয়রানীতে ক্ষুব্ধ এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন সমাধানের আহবান।

বিদেশে থেকেও মাতৃভূমির টানে দেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের আহবান প্রবাসী উদ্যোক্তাদের।

২০২৩ সালে দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.