সিলেটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছে আমিরাতের প্রবাসী সংগঠন "সিলেট বিভাগ প্রবাসী উন্নয়ন পরিষদ’।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে আজমানের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী রহমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আব্দুল হামিদ। প্রধান বক্তা ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউএই'র আহবায়ক মাওলানা ক্বারী আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন, আয়োজক সংগঠনটির সিনিয়র সহ সভাপতি শাহিন আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক মীর্জা আবু সুফিয়ান, উপদেষ্টা বাতির মিয়া, সহ-সভাপতি ছাতির আলী ও বারি মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, আল আইন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও আল আইন আনজুমানে আল ইসলাহ এর সভাপতি কারী বোরহান উদ্দিনসহ অনেকে।
