সংবাদ

ইতালিতে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত

post-img

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালন করেছে ইতালির পালমা কাম্পানিয়া,সান জেন্নারো ও সান সোজেফ শাখা বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পালমা কাম্পানিয়া, সান জেন্নারো ও সান সোজেফ শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন। মাজহারুল হক জয়ের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল বারেক। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মামুন আলম মাহবুব। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক রাসেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ফারুক লাগারী, খায়রুল হাসান বেনু, লিটন, আব্দুল খালেক, সোহেল বেপারী, শাহাদাত, আলম মৃধা ও জিল্লুর রহমানসহ আরো অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.