এনআরবি বিশ্ব

স্পেনে জাতীয় প্রবাসী দিবস পালিত

post-img

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বানী পাঠ করা হয়। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ বিষয়ক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশী অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময়  অভিবাসন কার্যক্রমে যুক্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্পেন থেকে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রতিবছর বাড়ছে। দেশটি থেকে ২০২২-২৩ অর্থবছরে ৮৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.